ঢাকা নিউজ

অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ আনসার-ভিডিপির

ছবি : সংগৃহীত

রাজধানীর কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

গত ২৫ মে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির অসংখ্য ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং শত শত পরিবার তাদের শেষ সহায়-সম্বল হারিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এই পরিবারগুলো খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চরম সংকটে দিন কাটাচ্ছিল। চারিদিকে ঈদুল আজহার আনন্দমুখর পরিবেশের মধ্যেও বস্তিবাসীদের এমন সংকটময় সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এই খাবার বিতরণ কার্যক্রমটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই স্বেচ্ছাসেবামূলক দায়িত্ব পালনে বাহিনীর ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য-সদস্যা সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যেতে এই বাহিনী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপ-পরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন থানার আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬

অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ আনসার-ভিডিপির

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ