ঢাকা নিউজ

শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন। নিজেকে গড়ে তুলুন।" তিনি জিয়াউর রহমানকে একজন 'জন্মগত নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

শনিবার দুপুরে দুর্গাপুরে উপজেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের এক চরম সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তাঁরই দূরদর্শী চিন্তার ফসল বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রক্ষমতায় থাকার পরও জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপন ও সততাকে এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, শুধু আবেগে বা 'হুজুগে' রাজনীতি না করে, জিয়ার আদর্শ বুকে ধারণ করে সবাইকে জনকল্যাণে কাজ করতে হবে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুর্গাপুর উপজেলা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬

শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন। নিজেকে গড়ে তুলুন।" তিনি জিয়াউর রহমানকে একজন 'জন্মগত নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

শনিবার দুপুরে দুর্গাপুরে উপজেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের এক চরম সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তাঁরই দূরদর্শী চিন্তার ফসল বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রক্ষমতায় থাকার পরও জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপন ও সততাকে এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, শুধু আবেগে বা 'হুজুগে' রাজনীতি না করে, জিয়ার আদর্শ বুকে ধারণ করে সবাইকে জনকল্যাণে কাজ করতে হবে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুর্গাপুর উপজেলা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ