ঢাকা নিউজ

মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। গত শনিবার রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন, যার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ ছিল। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায় এবং তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব সংবাদমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যাওয়ার পর বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। গত শনিবার রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন, যার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ ছিল। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায় এবং তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব সংবাদমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যাওয়ার পর বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ