ঢাকা নিউজ

ওমরাহ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

ওমরাহ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব
ছবি : সংগৃহীত

হজের পবিত্র মৌসুম শেষ হতে না হতেই নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা ও উন্নত সেবার মাধ্যমে ওমরাহ পালনকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে গত ৩১ মে থেকে এই ভিসা কার্যক্রম চালু করা হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা প্রদান এবং তাদের সৌদি আরবে আগমন শুরু হচ্ছে, যা আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

এখন থেকে ওমরাহ যাত্রীরা পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন এবং সৌদি সরকারের অফিশিয়াল নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি ভিসা, বুকিং এবং ওমরাহ সংক্রান্ত যাবতীয় সেবার জন্য সৌদি সরকারের একটি সমন্বিত ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করছে, যার মাধ্যমে যাত্রীরা সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন এবং এর পর নতুন কোনো ওমরাহ ভিসা প্রদান করা হবে না। এ ছাড়া ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ এবং ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত সব বিদেশি নাগরিককে অবশ্যই আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ক্রমবর্ধমান ওমরাহযাত্রীর চাপ মোকাবিলা এবং সেবার মান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, আবাসন খাত এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সৌদি আরব। এর ধারাবাহিকতায় নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া এবং কিউআর কোড যাচাইকরণের মতো আধুনিক প্রযুক্তি চালু করার ফলে সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা আগের তুলনায় অনেক বেশি সহজ, দ্রুত ও কার্যকর হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

ওমরাহ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ