ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করছে ইরান

ছবি : সংগৃহীত

লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করতে যাচ্ছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যে বার্তা আদান-প্রদান চলছিল, তেহরানের আলোচকরা ইতোমধ্যে তা বন্ধ করে দিয়েছেন।

ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও কঠিন করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এর জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানও।

এদিকে ইরানের আলোচনা বন্ধ রাখার এই ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি বেড়ে গেছে।

সম্প্রতি আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করাসহ ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে দেশটির গোরুক শহর ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন সাইটগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এই হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আত্মঘাতী অ্যাটাক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে সেন্টকম জানায়।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগন প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন আগ্রাসনের জবাবে পালটা আঘাত হেনেছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মার্কিন হামলায় ব্যবহৃত একটি বিমানঘাঁটি লক্ষ্য করে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমান এই পালটা হামলা চালায় এবং পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করে। তবে আইআরজিসির পক্ষ থেকে সেই মার্কিন সামরিক স্থাপনা বা বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করছে ইরান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ