ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেওয়ায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আরও দুটি শিশু গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তাঁর পুত্র আরিফ ইসলাম (২৪), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক। আহত শিশুরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি মালিগ্রাম বাসস্ট্যান্ডে গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং আটকে থাকা প্রাইভেটকারের অংশ কেটে চালকের লাশ উদ্ধার করা হয়।
গুরুতর আহত তিনজনকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় রাকিব নামের আরও একজন মারা যান।
শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত চারজনের লাশ উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে হাইওয়ে থানায় আনা হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার দুটিকে জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন