ঢাকা নিউজ

নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে কাঠমিস্ত্রি নিখোঁজ গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি গুমের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে।

নিখোঁজ নারায়ণ সরকার পেশায় একজন কাঠমিস্ত্রি এবং তিনি ঢাকায় কাজ করেন। গত বুধবার (২৭ মে) ঈদের ছুটিতে তিনি ঢাকা থেকে বক্সনগর চৌড়াহাঁটির বাড়িতে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি চাচাতো ভাই জগদীশ এবং পার্শ্ববর্তী এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে ডাঙ্গায় বড়শি দিয়ে মাছ ধরতে যান। দুপুরের দিকে বাকিরা ফিরে এলেও নারায়ণ সরকার আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ৪ দিন পরও সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী চম্পা রানী রোববার নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেফতার করে। নিখোঁজের চাচাতো ভাই বিনয় সরকার জানান, মাছ ধরতে গিয়ে ডাঙ্গার লিজদাতা নিখিল রাজবংশীর সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়েছিল এবং সেখান থেকেই কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভিকটিমের স্ত্রীর দায়ের করা গুমের মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে কাঠমিস্ত্রি নিখোঁজ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি গুমের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে।

নিখোঁজ নারায়ণ সরকার পেশায় একজন কাঠমিস্ত্রি এবং তিনি ঢাকায় কাজ করেন। গত বুধবার (২৭ মে) ঈদের ছুটিতে তিনি ঢাকা থেকে বক্সনগর চৌড়াহাঁটির বাড়িতে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি চাচাতো ভাই জগদীশ এবং পার্শ্ববর্তী এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে ডাঙ্গায় বড়শি দিয়ে মাছ ধরতে যান। দুপুরের দিকে বাকিরা ফিরে এলেও নারায়ণ সরকার আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ৪ দিন পরও সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী চম্পা রানী রোববার নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেফতার করে। নিখোঁজের চাচাতো ভাই বিনয় সরকার জানান, মাছ ধরতে গিয়ে ডাঙ্গার লিজদাতা নিখিল রাজবংশীর সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়েছিল এবং সেখান থেকেই কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভিকটিমের স্ত্রীর দায়ের করা গুমের মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ