ঢাকা নিউজ

আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হতে পারে, যার মাধ্যমে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে। এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লকে টেলিফোনে এই তথ্য জানিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি খুবই ভালো দেখাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, আজ একটু সমস্যা হয়েছিল, তবে তিনি খুব দ্রুত সেটি সমাধান করে ফেলেছেন। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সমস্যার মূল কারণ ছিল ইসরাইল লেবাননে হামলা নিয়ে ইরানের অসন্তোষ। তিনি হিজবুল্লাহ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—উভয় পক্ষের সঙ্গেই কথা বলে হামলা বন্ধ করার নির্দেশ দেন এবং এরপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করে দেয়।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ইরান স্থগিত করতে যাচ্ছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে তেহরান এ সিদ্ধান্ত নিচ্ছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে যে বার্তা আদান-প্রদান চলছিল, তা ইরানের আলোচকরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন।

অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও কঠিন করে তুলতে পারে। কারণ শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার বিপরীতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালানোর কথা বলেছে ইরানও। এর মধ্যেই এবার তেহরানের কাছ থেকে আলোচনা বন্ধ রাখার ঘোষণা এলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ