ঢাকা নিউজ

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় একটি আবাসিক ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, চোরের দল ভবনটি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ভবনের মালিক ও ভুক্তভোগী মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে ছিলেন। ওই সময়ে ফ্ল্যাটে কেবল ভাড়াটিয়া মানিকের পরিবার উপস্থিত ছিল। দুপুর দেড়টার দিকে তারাও একটি দাওয়াতে বাইরে গেলে পুরো ভবনটি ফাঁকা হয়ে যায় এবং এই সুযোগে চোরেরা ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

চোরের দল এরপর চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে কক্ষে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২৫ ভরি স্বর্ণ এবং নগদ ১০ লাখ টাকা খোয়া গেছে।

বিকেল ৩টার দিকে দাওয়াত থেকে ফিরে ভাড়াটিয়ারা ভবনের প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে কোনোভাবে ভেতরে প্রবেশ করে তারা চারটি ফ্ল্যাটই তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক এ বিষয়ে জানান, চুরির ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর সদর উপজেলায় একটি আবাসিক ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, চোরের দল ভবনটি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ভবনের মালিক ও ভুক্তভোগী মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে ছিলেন। ওই সময়ে ফ্ল্যাটে কেবল ভাড়াটিয়া মানিকের পরিবার উপস্থিত ছিল। দুপুর দেড়টার দিকে তারাও একটি দাওয়াতে বাইরে গেলে পুরো ভবনটি ফাঁকা হয়ে যায় এবং এই সুযোগে চোরেরা ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

চোরের দল এরপর চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে কক্ষে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২৫ ভরি স্বর্ণ এবং নগদ ১০ লাখ টাকা খোয়া গেছে।

বিকেল ৩টার দিকে দাওয়াত থেকে ফিরে ভাড়াটিয়ারা ভবনের প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে কোনোভাবে ভেতরে প্রবেশ করে তারা চারটি ফ্ল্যাটই তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক এ বিষয়ে জানান, চুরির ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ