ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে ডিউটির সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার কুটি চৌমুহনী এলাকার একটি পেট্রল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট-৭-এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এনা পরিবহনের একটি বাস সিএনজির বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এএসআই সিরাজুল মনির ও কনস্টেবল এমদাদুল হকসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার পর এনা পরিবহণের বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, এ ঘটনায় চালক ও সহকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন