ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের ‘মাইকাশা ইন’ হোটেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে এবং স্থানীয় কর্তৃপক্ষ আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সকাল আনুমানিক ৮টার দিকে পাঁচতলা বিশিষ্ট হোটেল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে আনুমানিক ৪০ জন অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বিদেশি নাগরিক।
হোটেলের নিচতলার রেস্তোরাঁয় কর্মরত শেফ কেসর সিং জানান, তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকা গ্রাস করে নেয়। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন এবং পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, যার মধ্যে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স ভেহিকেল অন্তর্ভুক্ত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন