ঢাকা নিউজ

স্ত্রীকে মারধরের পর বিষপানে স্বামীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে বিষপানে মামুন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মামুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে এবং তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন এবং এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে যান। পরিবারের সদস্যদের অগোচরে মামুন বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, ওই ব্যক্তি হাসপাতালে মারা গেছে বলে তিনি শুনেছেন এবং ওই হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

স্ত্রীকে মারধরের পর বিষপানে স্বামীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে বিষপানে মামুন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মামুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে এবং তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন এবং এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে যান। পরিবারের সদস্যদের অগোচরে মামুন বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, ওই ব্যক্তি হাসপাতালে মারা গেছে বলে তিনি শুনেছেন এবং ওই হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ