মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হিসেবে দাবি করে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি পোস্ট করেন তিনি, যেখানে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘ট্রাম্প ০০৭’।
নিজের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের প্রশংসাসূচক তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি নিজেকে এলভিস প্রেসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা এবং অতি সম্প্রতি বিতর্কিতভাবে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেছেন। এছাড়া গত মঙ্গলবার এক জনসমাবেশের ছবি পোস্ট করে তিনি নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ বলেও দাবি করেন।
এদিকে ট্রাম্পের বন্ধু জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম বর্তমানে অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে নতুন জেমস বন্ডের আনুষ্ঠানিক কাস্টিং প্রক্রিয়া চালাচ্ছে। এই আবহে হোয়াইট হাউস রসিকতার ছলে ট্রাম্পকে এই চরিত্রের জন্য মনোনীত করেছে এবং গত ১৬ মে হোয়াইট হাউসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের টাক্সেডো পরা ও হাতে পিস্তলসহ একটি মিম পোস্ট করা হয়, যার কোণে সোনালি অক্ষরে তার রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ছিল।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন