ঢাকা নিউজ

দুই পদের দায়িত্ব পালনে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিজয়কে সবার আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।

একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কি না কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ৪০ বছর আগের একটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরেন। ড. খলিলুর রহমান জানান, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী যখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি তার ব্যক্তিগত সচিব ছিলেন এবং সেই সময় হুমায়ুন রশীদ চৌধুরী একই সাথে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ৪০ বছর আগে ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা না থাকা সত্ত্বেও যদি সেই দায়িত্ব পালন করা সম্ভব হয়ে থাকে, তবে বর্তমান প্রযুক্তির যুগে এই দায়িত্ব পালন আরও মসৃণভাবে করা সম্ভব। একই সাথে দুই পদে থাকার বিষয়ে চলমান উদাহরণ দিয়ে তিনি জানান, বর্তমান সভাপতিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তবে তার দল নির্বাচনে হেরে যাওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারেননি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই পদের দায়িত্ব পালনে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিজয়কে সবার আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।

একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কি না কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ৪০ বছর আগের একটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরেন। ড. খলিলুর রহমান জানান, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী যখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি তার ব্যক্তিগত সচিব ছিলেন এবং সেই সময় হুমায়ুন রশীদ চৌধুরী একই সাথে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ৪০ বছর আগে ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা না থাকা সত্ত্বেও যদি সেই দায়িত্ব পালন করা সম্ভব হয়ে থাকে, তবে বর্তমান প্রযুক্তির যুগে এই দায়িত্ব পালন আরও মসৃণভাবে করা সম্ভব। একই সাথে দুই পদে থাকার বিষয়ে চলমান উদাহরণ দিয়ে তিনি জানান, বর্তমান সভাপতিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তবে তার দল নির্বাচনে হেরে যাওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারেননি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ