ঢাকা নিউজ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ (২১) নামে এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, নিহত কর্মকর্তা আইডিএফের সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

সামরিক সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে লিতানি নদীর উত্তরে একটি অভিযান পরিচালনাকালে ইসরাইলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর এক সদস্য অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই আইডিএফ বিমান ও কামান হামলার মাধ্যমে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।

জেরুজালেম ও বৈরুত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঠিক একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর হামলা বন্ধ করার এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা রয়েছে, যেখানে হিজবুল্লাহ বা আইডিএফ কোনো পক্ষেরই উপস্থিতি থাকবে না। তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘আত্মসমর্পণ’ ও সরাসরি আলোচনার ‘প্রহসন’ বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে উত্তর ইসরাইলে তাদের রকেট ও ড্রোন হামলাও সচল থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ (২১) নামে এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, নিহত কর্মকর্তা আইডিএফের সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

সামরিক সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে লিতানি নদীর উত্তরে একটি অভিযান পরিচালনাকালে ইসরাইলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর এক সদস্য অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই আইডিএফ বিমান ও কামান হামলার মাধ্যমে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।

জেরুজালেম ও বৈরুত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঠিক একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর হামলা বন্ধ করার এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা রয়েছে, যেখানে হিজবুল্লাহ বা আইডিএফ কোনো পক্ষেরই উপস্থিতি থাকবে না। তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘আত্মসমর্পণ’ ও সরাসরি আলোচনার ‘প্রহসন’ বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে উত্তর ইসরাইলে তাদের রকেট ও ড্রোন হামলাও সচল থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ