ঢাকা নিউজ

হামাস নেতা আল-হাইয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আল-হাইয়া ইরানের আলোচক দলের প্রশংসা করেছেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনালাপে স্পষ্ট করেন যে, দখলদারিত্ব ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের বৈধ প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নীতিগত সমর্থন বরাবরের মতোই অব্যাহত থাকবে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সবশেষ বুধবার (৩ জুন) দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে এবং সেখানে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

হামাস নেতা আল-হাইয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আল-হাইয়া ইরানের আলোচক দলের প্রশংসা করেছেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনালাপে স্পষ্ট করেন যে, দখলদারিত্ব ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের বৈধ প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নীতিগত সমর্থন বরাবরের মতোই অব্যাহত থাকবে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সবশেষ বুধবার (৩ জুন) দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে এবং সেখানে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ