দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা এই হামলা চালায়। আহত বাকি দুজন সিরিয়ার নাগরিক, তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।
নাবাতিয়েহ জেলার জেবশিত ও আর্নুন শহরসহ আরও কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মাঝেই দক্ষিণ লেবাননে নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এই ধারাবাহিক সামরিক তৎপরতা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন