ঢাকা নিউজ

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ছাড়া শান্তি অসম্ভব: আইআরজিসি

ছবি : সংগৃহীত

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি গ্রহণের জন্য ইরানের প্রাথমিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করা।

আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষকে অবিলম্বে লেবাননের সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে দখলকৃত লেবাননি অঞ্চল খালি করে ইসরাইলি বাহিনীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে সরে যেতে হবে।

সংগঠনটি আরও উল্লেখ করেছে যে, ইসরাইলকে অবশ্যই লেবাননের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং সেখান থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া এই অঞ্চলে চলমান সংকটের কোনো স্থায়ী সমাধান আসবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ছাড়া শান্তি অসম্ভব: আইআরজিসি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি গ্রহণের জন্য ইরানের প্রাথমিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করা।

আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষকে অবিলম্বে লেবাননের সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে দখলকৃত লেবাননি অঞ্চল খালি করে ইসরাইলি বাহিনীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে সরে যেতে হবে।

সংগঠনটি আরও উল্লেখ করেছে যে, ইসরাইলকে অবশ্যই লেবাননের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং সেখান থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া এই অঞ্চলে চলমান সংকটের কোনো স্থায়ী সমাধান আসবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ