লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আর এক বছরও টিকবেন না। গত বুধবার নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপও জারি করতে পারেন।
রাহুল গান্ধীর মতে, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর ভর করে সরকার পরিচালিত হচ্ছিল, তা এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। তিনি দাবি করেন, মোদি যে সিস্টেম একসময় নিয়ন্ত্রণ করতেন, সেই নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এবং সিস্টেমের ভেতরের মানুষই এখন তাকে (রাহুলকে) নিয়মিত তথ্য দিচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরিবারের সদস্যদের তথ্যও নিয়মিত তার কাছে পৌঁছাচ্ছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতা আরও বলেন, ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট এগিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির এই অস্থিরতার প্রভাব মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা ‘শক অ্যাবজরবার’ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধ্বংস করে ফেলেছে, যার ফলে গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন