মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরানের কাছ থেকে সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই তা নিতে পারে এবং তারা বাধা দিতে পারবে না, তবে বর্তমানে এটি নিরাপদভাবে সংরক্ষিত (এনটম্বড) অবস্থায় রয়েছে।
এর আগের দিনও ট্রাম্প স্পষ্ট করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায় এবং এই পারমাণবিক উপাদান সংগ্রহ বা সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে। ট্রাম্পের দাবি, "আমরাই গিয়ে এটি নিয়ে আসব।"
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার কোনো আগ্রহ নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয়, তবেই তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ক্ষেত্রে তিনি সম্মানজনক আচরণ করবেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন