ঢাকা নিউজ

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা এবং মানবিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনে এসে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা এবং মানবিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনে এসে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ