ঢাকা নিউজ

তামিলনাড়ু বিজেপির সবচেয়ে বড় মুখ কে আন্নামালাইয়ের পদত্যাগ

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন তামিলনাড়ুর রাজনীতির অন্যতম পরিচিত মুখ ও সাবেক রাজ্য সভাপতি কে আন্নামালাই। এর মাধ্যমে গেরুয়া শিবিরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

শুক্রবার (৫ জুন) বিজেপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন সাবেক রাজ্য সভাপতি শ্রী কে আন্নামালাইয়ের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণের সঙ্গে আন্নামালাইয়ের একটি ‘উন্মুক্ত ও খোলামেলা আলোচনার’ ঠিক কয়েক ঘণ্টা আগে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্র অনুযায়ী, ৪১ বছর বয়সি এই নেতা গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে দলের সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দল থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এবং বি এল সন্তোষের সঙ্গেও তার বৈঠক হয়। সে সময় দলের শীর্ষ নেতৃত্ব তাকে তাড়াহুড়ো না করে কিছুটা অপেক্ষা করতে বললেও নেপথ্যে বেশ কিছু রাজনৈতিক আলোচনা চলে। পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবার তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নাইনার নাগেন্দ্রনকেও জরুরি তলব করে দিল্লিতে নেওয়া হয় এবং আরেক দফা বৈঠকের পর আজ অবশেষে আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করে দল।

আন্নামালাইয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে জানিয়েছে, তিনি এখন তামিলনাড়ুজুড়ে তরুণ নেতৃত্ব খুঁজে বের করা এবং তাদের সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি নতুন ‘গণ-আন্দোলন’ গড়ে তোলার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, এই আন্দোলনই পরবর্তী সময়ে একটি নতুন রাজনৈতিক দলে রূপ নিতে পারে। বর্তমানে তিনি ‘উই দ্য লিডার্স’ নামে একটি অলাভজনক নেতৃত্ববিষয়ক উদ্যোগ পরিচালনা করছেন, যা তার এই নতুন রাজনৈতিক প্রকল্পের ভিত্তি হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

তামিলনাড়ু বিজেপির সবচেয়ে বড় মুখ কে আন্নামালাইয়ের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ