শুক্রবার বিকেলে নোয়াখালী বেগমগঞ্জ ৫নং ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে নোয়াখালী বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লা বুলু সুস্থতার জন্য দোয়া করেছেন।
পরে ৫নং ছয়ানী ইউনিয়নের সকল বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীগন এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন