ঢাকা নিউজ

সামরিক ঘাঁটিতে পারমাণবিক শক্তি উৎপাদনের পথে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর জন্য ক্ষুদ্র পারমাণবিক চুল্লি তৈরি করা স্টার্টআপ কোম্পানি ‘অ্যান্টারেস’ এই খাতে একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে এই চুল্লি মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য কৌশলগত স্থানে স্থাপন করা সম্ভব হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার অ্যান্টারেস জানায়, তারা তাদের ‘মার্ক-০’ প্রোটোটাইপে ‘ইনিশিয়াল ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। এর অর্থ হলো চুল্লিটিতে একটি নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে চলমান ফিশন বিক্রিয়া সফলভাবে শুরু হয়েছে, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

ক্ষুদ্র চুল্লির ক্ষেত্রে এই সাফল্য অর্জনকারী প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করেছে কোম্পানিটি। বর্তমানে বিভিন্ন দেশ কম কার্বন নির্গমনের জ্বালানি ব্যবস্থায় যাওয়ার পাশাপাশি এই ধরনের ছোট চুল্লির দিকে ঝুঁকছে।

মার্ক-০ হলো মার্কিন জ্বালানি বিভাগের বাছাই করা ১১টি মাইক্রোরিঅ্যাক্টর প্রকল্পের একটি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো চলতি বছরের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই বেশ কয়েকটি মডেলকে ক্রিটিক্যালিটিতে নিয়ে যাওয়া। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এই অর্জনকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সামরিক ঘাঁটিতে পারমাণবিক শক্তি উৎপাদনের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

মার্কিন সামরিক বাহিনীর জন্য ক্ষুদ্র পারমাণবিক চুল্লি তৈরি করা স্টার্টআপ কোম্পানি ‘অ্যান্টারেস’ এই খাতে একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে এই চুল্লি মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য কৌশলগত স্থানে স্থাপন করা সম্ভব হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার অ্যান্টারেস জানায়, তারা তাদের ‘মার্ক-০’ প্রোটোটাইপে ‘ইনিশিয়াল ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। এর অর্থ হলো চুল্লিটিতে একটি নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে চলমান ফিশন বিক্রিয়া সফলভাবে শুরু হয়েছে, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

ক্ষুদ্র চুল্লির ক্ষেত্রে এই সাফল্য অর্জনকারী প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করেছে কোম্পানিটি। বর্তমানে বিভিন্ন দেশ কম কার্বন নির্গমনের জ্বালানি ব্যবস্থায় যাওয়ার পাশাপাশি এই ধরনের ছোট চুল্লির দিকে ঝুঁকছে।

মার্ক-০ হলো মার্কিন জ্বালানি বিভাগের বাছাই করা ১১টি মাইক্রোরিঅ্যাক্টর প্রকল্পের একটি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো চলতি বছরের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই বেশ কয়েকটি মডেলকে ক্রিটিক্যালিটিতে নিয়ে যাওয়া। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এই অর্জনকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে স্বাগত জানিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ