পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৬ জুন) এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার রাত ৮টা থেকে শুরু করে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএস এর আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে অথবা গ্যাসের চাপ স্বল্পতা বিরাজ করবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন