ঢাকা নিউজ

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা, আহত ১০

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় এবং শনিবার (৬ জুন) বিকালে এই হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান ও জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লাসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপি নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ একে অপপ্রচার বলে দাবি করেছেন। অন্যদিকে, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ঘটনাস্থলে গিয়ে এনসিপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। তিনি দাবি করেন, এই ঘটনার সাথে বিএনপি জড়িত নয় এবং দলের দুর্নাম করতে ‘আওয়ামী পেতাত্মারা’ এটি ঘটিয়েছে।

হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে ফল উৎসবের প্রধান অতিথি এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদলে ঢুকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তিনি বিএনপিকে কাপুরুষোচিত ও সন্ত্রাসী রাজনীতি পরিহার করে সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা, আহত ১০

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ