ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এমএ সায়েম প্রিয়ন্ত। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী। শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন অ্যান্ড বিজনেস ড. অ্যান্ডি হাদিয়ান্তো বিজয়ী এই শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ১৭টি দেশের ৪৭০টি দলের অংশ্রগ্রহণে দুদিনব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির ওপর ভিত্তি করে শীর্ষে অবস্থানকারী ৩০টি দলকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়, যার মধ্যে সায়েম কৃতিত্বের সাথে শীর্ষস্থান অধিকার করেন।
সায়েমের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সন্তানের এই আন্তর্জাতিক সাফল্যে শিক্ষক দম্পতি অত্যন্ত আনন্দিত ও উদ্ভাসিত হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর এমন গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন