পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ অনুযায়ী বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর সাধারণ মানুষের আস্থা চরমভাবে হ্রাস পেয়েছে। বিশ্বের ৩৬টি দেশে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা গেছে, গড়ে প্রায় ৬৭ শতাংশ মানুষ ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে যৌথ সামরিক অভিযান শুরুর পর বিশ্বজুড়ে এই নেতিবাচক মনোভাব আরও তীব্র আকার ধারণ করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরাইল বিরোধী মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে, যার মধ্যে বাংলাদেশে রেকর্ড সর্বোচ্চ ৭৯ শতাংশ মানুষ ইসরাইলের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এর বিপরীতে ভারতের নাগরিকদের মধ্যে ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাবের হার বৈশ্বিকভাবে সবচেয়ে কম পাওয়া গেছে। ইউরোপের ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো দেশগুলোতেও অর্ধেকের বেশি মানুষ ইসরাইল সম্পর্কে প্রতিকূল দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই জরিপ চালানো সম্ভব হয়নি।
জরিপ অনুযায়ী, উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে বয়স্কদের তুলনায় তরুণ প্রজন্মের মধ্যে এবং ডানপন্থীদের চেয়ে কট্টরপন্থী বামপন্থী বা লিবারেল ভাবধারার মানুষের মাঝে ইসরাইল বিরোধী মনোভাব অনেক বেশি প্রবল। এই আদর্শিক ব্যবধান সবচেয়ে স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে ৮৩ শতাংশ লিবারেল নাগরিক ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করলেও কনজারভেটিভদের মধ্যে এই হার মাত্র ৩৭ শতাংশ। এছাড়া ২০১৫ সালের তুলনায় আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যসহ জরিপভুক্ত অধিকাংশ দেশেই ইসরাইলের ওপর মানুষের ক্ষোভ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ব রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর থেকে বিশ্ববাসীর আস্থা প্রায় সম্পূর্ণ উঠে গেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ অধিকাংশ দেশের অর্ধেকেরও বেশি মানুষ নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে অনাস্থার হার গত বছরের তুলনায় সর্বোচ্চ বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমাগত সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণেই বিশ্বজুড়ে ইসরাইল এবং নেতানিয়াহুর জনপ্রিয়তায় এই ঐতিহাসিক ধস নেমেছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন