ঢাকা নিউজ

পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি পরিবহণের একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুজার গিফারী বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় বাসের চালক মো. ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮), হেলপার শাকিব হোসেন (২২) এবং পরিবহণ কর্তৃপক্ষের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মেহেরপুরের গাংনি থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহণের বাসটি ফেরিঘাটে পৌঁছায়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসের প্রায় ৩৭ থেকে ৪০ জন যাত্রীকে নামিয়ে দেওয়ার পর চালক ঝন্টু আলী বাসটি বেপরোয়া ও অবহেলামূলকভাবে চালাতে শুরু করেন। গাড়িটি নির্ধারিত ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’-এ না উঠে দ্রুতগতিতে পন্টুন অতিক্রম করে পাশে থাকা ‘করবী অক্সফ্যাম’ ফেরির ওপর উঠে যায় এবং শেষ প্রান্তের র‍্যাম্পে সজোরে ধাক্কা দিয়ে শিকল ও সিটকিনি ছিঁড়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বেলা ১১টা ৫৫ মিনিটে নদী থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নৌ পুলিশের হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় ফেরির র‍্যাম্প, ক্যাবল ও যাত্রীদের মালামালসহ আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং নৌ পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, উদ্ধার হওয়া যাত্রীদের মালামাল যাচাই-বাছাই করে ইতিমধ্যে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ