যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল যেন আর কোনো পালটা আঘাত না করে, সে বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন। মূলত আলোচনার মাধ্যমে তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি টিকিয়ে রাখতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস ও বিবিসির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া পূর্ববর্তী এক মন্তব্যের সূত্র ধরে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান আলোচনায় এই সাম্প্রতিক সংঘাত কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো বিকল্প থাকবে না। ট্রাম্পের ভাষায়, "সব সিদ্ধান্ত আমি নিই—তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।" এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রই মূল নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে ইসরাইলি বিমানবাহিনীর (আইএএফ) হামলায় ৪ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এরপর চলমান যুদ্ধবিরতির মধ্যেই বৈরুতে ইসরাইলি হামলার জবাব দিতে উত্তর ইসরাইল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরান থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে হামলা প্রতিহত করা হয়েছে।
এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংঘাত আরও বড় আকার নেওয়া থেকে আটকাতে এবং কূটনৈতিক আলোচনা সচল রাখতে ইসরাইলকে সংযত থাকার অনুরোধ জানানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন