লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইরানের অভ্যন্তরে পালটা হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এবং সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরানে অন্তত দুটি এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তাবরিজ শহরেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তারা পশ্চিম ও মধ্য ইরানের নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এর আগে গত রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইল বড় ধরনের হামলা চালালে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান। এর জবাবে রোববার রাতেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বেশ কিছু মিসাইল নিক্ষেপ করে। আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘন আর সহ্য করবে না এবং ইসরাইল পুনরায় হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, ইরানের সেই ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই সোমবার ভোরে এই পালটা হামলা চালাল ইসরাইল।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন