ঢাকা নিউজ

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, আহত ৪

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই পৃথক দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (৭ জুন) বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক জানান, চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বিকেলে রিংকু দেবনাথ (৪০) ও তাঁর ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) একটি টিনের ঘরের চালায় উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি ও হঠাৎ বজ্রপাত হলে তাঁরা ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। নিহত রিংকু বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আহত পিযুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে মাঠে ফুটবল খেলা দেখার সময় বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হন। বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুজন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত অপর তিন তরুণ—সিয়াম (১৫), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, আহত ৪

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই পৃথক দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (৭ জুন) বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক জানান, চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বিকেলে রিংকু দেবনাথ (৪০) ও তাঁর ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) একটি টিনের ঘরের চালায় উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি ও হঠাৎ বজ্রপাত হলে তাঁরা ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। নিহত রিংকু বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আহত পিযুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে মাঠে ফুটবল খেলা দেখার সময় বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হন। বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুজন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত অপর তিন তরুণ—সিয়াম (১৫), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ