পাবনা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ এর নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে ৯ (জুন) ২০২৬ খ্রি: রাত সাড়ে ৮টার পর পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে শহরের বিভিন্ন মাদক স্পট, স্টেডিয়াম এলাকা, সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় তল্লাশি ও নজরদারি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও কিশোরদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবন ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের জরিমানা ও শাস্তি প্রদান করেন।
জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাবনা জেলা পুলিশ।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন