ঢাকা নিউজ

বিশ্ববাজারে বড় পতন: কমলো তেলের দাম

বিশ্ববাজারে বড় পতন: কমলো তেলের দাম
ছবি : সংগৃহীত

ইরানে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টা ৪২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।

সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা বাতিল করেছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে।

তবে ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্ববাজারে বড় পতন: কমলো তেলের দাম

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ইরানে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টা ৪২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।

সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা বাতিল করেছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে।

তবে ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ