ঢাকা নিউজ

পাবনা জেলার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

অদ্য ১৩ জুন ২০২৬ খ্রি: তারিখে পাবনা জেলার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ ফরিদপুর থানা। 

এ সময় উপস্থিত জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ওপেন হাউজ ডে-তে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

পাবনা জেলার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

অদ্য ১৩ জুন ২০২৬ খ্রি: তারিখে পাবনা জেলার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ ফরিদপুর থানা। 

এ সময় উপস্থিত জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ওপেন হাউজ ডে-তে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ