২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। পায়ের মাংসপেশিতে চিড় ধরার কারণে গ্রুপ ‘জে’-এর এই উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দলের অভিজ্ঞ লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষা করার পর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ফরাসি ক্লাব লিঁওর এই ডিফেন্ডার এখনো পুরোপুরি ফিট নন বলে জানানো হয়েছে।
প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে হলেও তালিয়াফিকোকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা এই ফুটবলারকে দলের অন্যতম নেতৃত্বদানকারী খেলোয়াড় হিসেবে বিবেচনা করছে কোচিং স্টাফ। লেফট ব্যাক পজিশনে তার বিকল্প হিসেবে একই মানের ও অভিজ্ঞ ফুটবলার বর্তমানে স্কোয়াডে না থাকা এবং ক্লাব মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ চলাকালীন সময়ের মধ্যেই তিনি চোট কাটিয়ে ফিরবেন বলে আশাবাদী দল।
এদিকে রক্ষণভাগে একের পর এক চোটের কারণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চিন্তা আরও বেড়েছে। ইতোমধ্যে ডিফেন্ডার লিওনার্দো বেলার্ডি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন মার্কো সেনসি।
অন্যদিকে অভিজ্ঞ সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে না পারলেও আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা শিবির। একইভাবে রাইট ব্যাক নাহুয়েল মলিনাও প্রস্তুতি ম্যাচে অনুপস্থিত ছিলেন, যদিও বিশ্বকাপের মূল ম্যাচে খেলার জন্য তিনি ইতোমধ্যে ফিটনেস ছাড়পত্র পেয়েছেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন