২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম হাইভোল্টেজ ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের একাদশে নেইমারকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা। কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন যে, ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমারকে শুরুর একাদশে রাখা হচ্ছে না।
নেইমারের এই অনুপস্থিতির কারণে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো ‘১০ নম্বর’ জার্সিধারী খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে। তবে ঘোষিত এই একাদশে জায়গা করে নিয়েছেন ইবানিয়েজ, দগলাস সান্তোস এবং ইগর থিয়াগো। মরক্কোর বিপক্ষে সেলেসাওদের মূল একাদশ সাজানো হয়েছে গোলরক্ষক আলিসন বেকার, ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো এবং রাফিনিয়াকে নিয়ে।
অন্যদিকে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোও ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের জন্য তাদের শক্তিশালী শুরুর একাদশ প্রকাশ করেছে। ব্রাজিলের মুখোমুখি হতে যাওয়া মরক্কোর একাদশে রয়েছেন ইয়াসিন বুনু, আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, ইসা দিয়প, শাদি রিয়াদ, আয়ুব বুয়াদ্দি, আজেদিন উনাহি, ইসমাইল সাইবারি, বিলাল এল খান্নুস, নিল এল আয়নাউই এবং ব্রাহিম দিয়াজ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন