ঢাকা নিউজ

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের কাজে মুগ্ধ প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের পরিবেশবান্ধব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তরুণ এই উদ্ভাবকের নানামুখী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন।

সাক্ষাৎকারকালে সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে পচনশীল পলিথিন তৈরি করেছেন। একই সঙ্গে কলাগাছের তন্তু ব্যবহার করে পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করতে সক্ষম হয়েছেন।

দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে বিশেষভাবে উৎসাহিত করেন তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের কাজে মুগ্ধ প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের পরিবেশবান্ধব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তরুণ এই উদ্ভাবকের নানামুখী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন।

সাক্ষাৎকারকালে সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে পচনশীল পলিথিন তৈরি করেছেন। একই সঙ্গে কলাগাছের তন্তু ব্যবহার করে পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করতে সক্ষম হয়েছেন।

দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে বিশেষভাবে উৎসাহিত করেন তিনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ