ঢাকা নিউজ

লড়াকু মনোভাবের পুরস্কার পেল জাপান

লড়াকু মনোভাবের পুরস্কার পেল জাপান
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এর ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াকু মানসিকতা ও প্রত্যাবর্তনের গল্প লিখে নেদারল্যান্ডসকে ২-২ গোল ব্যবধানে রুখে দিয়েছে জাপান। ডালাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে সব ধরনের উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

ম্যাচের প্রথমার্ধে মূলত রক্ষণে মনোযোগ দিয়েছিল জাপান। তবে দ্বিতীয় ভ্যার্ধে পাল্টে যায় পুরো খেলার দৃশ্যপট। ম্যাচের ৫১ থেকে ৬৪—এই ১৩ মিনিটের মধ্যে দেখা মেলে ৩টি গোল। ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্গের চমৎকার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচদের এই আনন্দের স্থায়ীত্ব ছিল মাত্র ৩ মিনিট। ৫৪ মিনিটে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করে জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা।

এরপর ম্যাচের ৬৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিল আবারও গোল করে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। ডাচরা যখন জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ম্যাচের শেষ মুহূর্তে চরম নাটকীয়তার জন্ম দেয় জাপান। ৮৯ মিনিটে দাইচি কামাদার দুর্দান্ত এক গোলে হার এড়ায় এশিয়ান জায়ান্টরা।

এই ড্রয়ের ফলে দুইবার এগিয়ে গিয়েও ৩ পয়েন্ট হাতছাড়া হওয়ায় গভীর হতাশায় ভুগছে কোচ রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস শিবির, যা তাদের কাছে অনেকটা হারের কষ্টের মতোই। অন্যদিকে, ডার্ক হর্স হিসেবে খ্যাত জাপান তাদের লড়াকু মনোভাব, দৃঢ়তা ও নিরন্তর চাপ বজায় রেখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে, যা টুর্নামেন্টের পরবর্তী ধাপে তাদের বেশ এগিয়ে রাখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

লড়াকু মনোভাবের পুরস্কার পেল জাপান

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ