ঢাকা নিউজ

আকিজ বশির গ্রুপে ৩ জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি : সংগৃহীত

আকিজ বশির গ্রুপ তাদের জুট ডিভিশনে ‘প্রোডাকশন অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১৪ জুন থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদের জন্য পদসংখ্যা নির্ধারিত করা হয়নি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই চাকরিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রার্থীদের এমএস অফিস, বিশেষ করে এক্সেলে পারদর্শিতা থাকতে হবে।

ফুলটাইম মেয়াদের এই চাকরির কর্মস্থল হবে কুমিল্লা (দেবিদ্বার), ফরিদপুর (বোয়ালমারী) অথবা নরসিংদী (পলাশ) জেলায়। পদটিতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ থেকে ২৮,০০০ টাকা। এর পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস, ছুটির সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

আকিজ বশির গ্রুপে ৩ জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

আকিজ বশির গ্রুপ তাদের জুট ডিভিশনে ‘প্রোডাকশন অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১৪ জুন থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদের জন্য পদসংখ্যা নির্ধারিত করা হয়নি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই চাকরিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রার্থীদের এমএস অফিস, বিশেষ করে এক্সেলে পারদর্শিতা থাকতে হবে।

ফুলটাইম মেয়াদের এই চাকরির কর্মস্থল হবে কুমিল্লা (দেবিদ্বার), ফরিদপুর (বোয়ালমারী) অথবা নরসিংদী (পলাশ) জেলায়। পদটিতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ থেকে ২৮,০০০ টাকা। এর পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস, ছুটির সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন সম্পন্ন করতে পারবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ