ঢাকা নিউজ

আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ নামে ৩০ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজারে ঘটে যাওয়া এ ঘটনায় তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।

নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তিনি কদমডেঙা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল। পানি পড়া ঠেকানোর জন্য শাহাদাৎ ছাদে উঠলে পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে তাঁর নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন এবং আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শাহাদাতের আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং কদমডেঙা গ্রামে তাঁর বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এই দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ