ঢাকা নিউজ

কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সহ-স্বাগতিক মেক্সিকো। ম্যাচের শুরুতেই মাঝমাঠে ফাউল করে দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন হলুদ কার্ড দেখেন। শুরুর দিকে কোরিয়া দ্রুত খেলা গুছিয়ে নিয়ে উইং দিয়ে আক্রমণের চেষ্টা করলেও মেক্সিকোর অফসাইড ফাঁদে তাদের একাধিক আক্রমণ নস্যাৎ হয়ে যায়, যার মধ্যে তারকা ফরোয়ার্ড সন হিউং মিনের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন মেক্সিকান ডিফেন্ডার। ওদিকে মেক্সিকোর হোয়াকিন কিনিয়োনেসের একটি দুর্দান্ত উড়ন্ত হেডার কোরিয়ান গোলরক্ষক প্রতিহত করলে প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ একটি উঁচুতে ওঠা ক্রস হাতে নিলেও মাটিতে পড়ার সময় বলটি তার হাত থেকে ছিটকে যায়। সামনেই থাকা মেক্সিকোর লুইস রোমো সুযোগটি কাজে লাগিয়ে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান এবং মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর মেক্সিকোর জালে আরও গোল জড়ানোর দুটি সুযোগ কোরিয়ান গোলরক্ষক রুখে দেন এবং কোরিয়ার একটি আক্রমণ চতুর্থবারের মতো অফসাইডের কাটায় পড়ে।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। চোর করা একটি জোরালো হেড মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল বুট দিয়ে ঠেকানোর পর ফিরতি টোকাটি উপুড় হয়ে থাকা অবস্থাতেই এক হাত বাড়িয়ে গ্লাভসবন্দী করেন। শেষ পর্যন্ত কোরিয়া আর সমতা ফেরাতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সহ-স্বাগতিক মেক্সিকো। ম্যাচের শুরুতেই মাঝমাঠে ফাউল করে দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন হলুদ কার্ড দেখেন। শুরুর দিকে কোরিয়া দ্রুত খেলা গুছিয়ে নিয়ে উইং দিয়ে আক্রমণের চেষ্টা করলেও মেক্সিকোর অফসাইড ফাঁদে তাদের একাধিক আক্রমণ নস্যাৎ হয়ে যায়, যার মধ্যে তারকা ফরোয়ার্ড সন হিউং মিনের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন মেক্সিকান ডিফেন্ডার। ওদিকে মেক্সিকোর হোয়াকিন কিনিয়োনেসের একটি দুর্দান্ত উড়ন্ত হেডার কোরিয়ান গোলরক্ষক প্রতিহত করলে প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ একটি উঁচুতে ওঠা ক্রস হাতে নিলেও মাটিতে পড়ার সময় বলটি তার হাত থেকে ছিটকে যায়। সামনেই থাকা মেক্সিকোর লুইস রোমো সুযোগটি কাজে লাগিয়ে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান এবং মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর মেক্সিকোর জালে আরও গোল জড়ানোর দুটি সুযোগ কোরিয়ান গোলরক্ষক রুখে দেন এবং কোরিয়ার একটি আক্রমণ চতুর্থবারের মতো অফসাইডের কাটায় পড়ে।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। চোর করা একটি জোরালো হেড মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল বুট দিয়ে ঠেকানোর পর ফিরতি টোকাটি উপুড় হয়ে থাকা অবস্থাতেই এক হাত বাড়িয়ে গ্লাভসবন্দী করেন। শেষ পর্যন্ত কোরিয়া আর সমতা ফেরাতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ