দীর্ঘ ২৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিয়েও নিজেদের মেলে ধরতে পারল না তুরস্ক। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর, দ্বিতীয় ম্যাচে ১০ জনের প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে তুর্কিদের।
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যাচের শুরুতেই (৬৪ সেকেন্ডে) মাতিয়াস গালার্জার গোলে পিছিয়ে পড়ে তুরস্ক। প্রথমার্ধের শেষ দিকে প্যারাগুয়ের তারকা মিগেল আলমিরন বিবাদের সময় মুখ ঢেকে কথা বলার অপরাধে নতুন নিয়মে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। এরপর পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ে চরম রক্ষণাত্মক ফুটবল খেললেও তাদের সেই রক্ষণদূর্গ ভাঙতে পারেনি তুরস্ক।
পুরো ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে গোলের লক্ষ্যে রেকর্ড ৩২টি শট নেয় তুর্কিরা। এর পাশাপাশি প্যারাগুয়ের বক্সের ভেতরে ৫১ বার বল ছোঁয়া, ১২টি কর্নার আদায় এবং প্রায় ৮০ শতাংশ বল দখলে রেখেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা।
টানা দুই হারে হেড-টু-হেড সমীকরণের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেকোনো ফলাফল হলেও অস্ট্রেলিয়া বা প্যারাগুয়েকে টপকানো তুরস্কের পক্ষে সম্ভব নয়। ফলে অঙ্কের হিসাবে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে গেল তারা।
অন্যদিকে, প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে যাওয়া প্যারাগুয়ে এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল। প্যারাগুয়ের এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যেখানে জয় পেলেই রাউন্ড অব থার্টি টু-তে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। উল্লেখ্য, বর্ধিত ফরম্যাটের এবারের বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দলও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন