স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা লামিন ইয়ামাল এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় সৌদি আরবের বিপক্ষে রোববারের (আজ রাত ১০টা) গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের। সেই ম্যাচে চোটের কারণে তাকে ৭১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়েছিল এবং ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
সৌদি আরব ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যম আরটিভিই (RTVE)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা তারকা ইয়ামাল জানান, আগের চেয়ে নিজেকে অনেক ভালো মনে হলেও এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় তিনি পৌঁছাননি। চোট কাটিয়ে ফেরার পর তিনি ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন এবং কোচ যত সময়ের জন্য মাঠে নামাবেন, ততটুকুই নিজের সেরাটা দিতে প্রস্তুত আছেন।
সৌদি আরবের বিপক্ষে এই ম্যাচের পর গ্রুপ ‘এইচ’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। নকআউট পর্ব নিশ্চিত করার জন্য উরুগুয়ের ম্যাচটি অত্যন্ত ভাইটাল হওয়ায় স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চাইছেন না। কোচিং স্টাফের মূল লক্ষ্য হলো, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে যেন ইয়ামালকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া যায়।
দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছেন, তবে তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই ইউরো চ্যাম্পিয়ন ও বার্সেলোনার হয়ে লা লিগা জেতা এই তরুণ তারকা উল্লেখ করেন, স্পেনের স্কোয়াডে বিশ্বমানের অনেক খেলোয়াড় থাকায় কাউকে জোর করে দ্রুত মাঠে ফেরানোর প্রয়োজন নেই, সবাইকে ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন