ঢাকা নিউজ

স্পেন ম্যাচের আগে আর্জেন্টিনার স্মৃতি নিয়ে যা বললেন সৌদি কোচ দনিস

ছবি : সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল সৌদি আরব। চলমান ২০২৬ বিশ্বকাপেও স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়ান এই দলটির মাঝে একই ধরনের প্রত্যাশা থাকলেও অতীতের সেই জয় থেকে বর্তমান ম্যাচে কোনো কিছু টানছেন না বলে জানিয়েছেন সৌদি কোচ জর্জিওস দনিস।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সৌদি কোচ বলেন, ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে সবার ভালো লাগে এবং ফেভারিটদের কাছে আন্ডারডগদের হারতেও দেখা যায়। আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক জয় সৌদি ফুটবলের জন্য একটি দারুণ স্মৃতি হলেও নকআউট পর্বে যাওয়ার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আগামী শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে শেষ ম্যাচে; তাই স্পেনের ম্যাচের চেয়ে ওই ম্যাচেই দল বেশি চাপ অনুভব করবে।

আজ রোববারের ম্যাচে স্পেনের বিপক্ষে সৌদির অঘটন ঘটানোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে চোট থেকে সেরে ওঠা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকেন কিনা তার ওপর। এ প্রসঙ্গে দনিস মন্তব্য করেন, এই দুজন না থাকলে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে স্পেনের গোল করার ব্যক্তিগত সামর্থ্যের ঘাটতি দেখা যায়, যা কেপ ভার্দের বিপক্ষে তাদের গোলশূন্য ড্রয়ের ম্যাচে স্পষ্ট দেখা গেছে।

অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন ভালো অনুভব করছে এবং সে ফিরে এসেছে এটাই সবচেয়ে বড় খবর, তবে সে কত মিনিট খেলবে বা শুরুর একাদশে থাকবে কিনা তা সময় বলে দেবে। শক্তিশালী স্পেনের বিপক্ষে বলের দখল ধরে রাখা কঠিন বিধায় নিজের খেলোয়াড়দের কম ভুল করা, আরও সংঘবদ্ধ থাকা এবং অতিরিক্ত সম্মান না দেখিয়ে মাঠের অভিজ্ঞতা উপভোগ করার তাগিদ দিয়েছেন সৌদি কোচ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

স্পেন ম্যাচের আগে আর্জেন্টিনার স্মৃতি নিয়ে যা বললেন সৌদি কোচ দনিস

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল সৌদি আরব। চলমান ২০২৬ বিশ্বকাপেও স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়ান এই দলটির মাঝে একই ধরনের প্রত্যাশা থাকলেও অতীতের সেই জয় থেকে বর্তমান ম্যাচে কোনো কিছু টানছেন না বলে জানিয়েছেন সৌদি কোচ জর্জিওস দনিস।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সৌদি কোচ বলেন, ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে সবার ভালো লাগে এবং ফেভারিটদের কাছে আন্ডারডগদের হারতেও দেখা যায়। আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক জয় সৌদি ফুটবলের জন্য একটি দারুণ স্মৃতি হলেও নকআউট পর্বে যাওয়ার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আগামী শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে শেষ ম্যাচে; তাই স্পেনের ম্যাচের চেয়ে ওই ম্যাচেই দল বেশি চাপ অনুভব করবে।

আজ রোববারের ম্যাচে স্পেনের বিপক্ষে সৌদির অঘটন ঘটানোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে চোট থেকে সেরে ওঠা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকেন কিনা তার ওপর। এ প্রসঙ্গে দনিস মন্তব্য করেন, এই দুজন না থাকলে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে স্পেনের গোল করার ব্যক্তিগত সামর্থ্যের ঘাটতি দেখা যায়, যা কেপ ভার্দের বিপক্ষে তাদের গোলশূন্য ড্রয়ের ম্যাচে স্পষ্ট দেখা গেছে।

অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন ভালো অনুভব করছে এবং সে ফিরে এসেছে এটাই সবচেয়ে বড় খবর, তবে সে কত মিনিট খেলবে বা শুরুর একাদশে থাকবে কিনা তা সময় বলে দেবে। শক্তিশালী স্পেনের বিপক্ষে বলের দখল ধরে রাখা কঠিন বিধায় নিজের খেলোয়াড়দের কম ভুল করা, আরও সংঘবদ্ধ থাকা এবং অতিরিক্ত সম্মান না দেখিয়ে মাঠের অভিজ্ঞতা উপভোগ করার তাগিদ দিয়েছেন সৌদি কোচ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ