নোয়াখালীর চৌমুহনীতে তিনটি আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী ও ৭ পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজার এলাকার রাজ হোটেল, ঢাকা হোটেল ও সেভেন স্টার হোটেল-এ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোটেলগুলোর বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো. রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯), শারমিন আক্তার (২৫), সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকা জেলার তাসমিন আক্তার (২১), নরসিংদী জেলার শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ি জেলার হাফেজা বেগম (২৩), লক্ষ্মীপুর জেলার বিউটি আক্তার (২৫) এবং ফেনী জেলার ময়না (২৫)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এসব হোটেলে দিন-রাত অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।
এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে হুমকি-ধমকির অভিযোগও রয়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন