ঢাকা নিউজ

বদলগাছীতে পেট্রোল দেবে আগামীকাল সকালে, আজ সন্ধ্যা থেকেই ২৫০ মোটরসাইকেল লাইনে

সংগৃহীত

নওগাঁর বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশনে পেট্রোল পাওয়া যাবে আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮ টায় তবে আজ (১৩ এপ্রিল) সোমবার সন্ধ্যা থেকে পাম্পে লাইনে দাড়িয়েছে প্রায় ২৫০টি মোটরসাইকেল। 

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশন বদলগাছি-নওগাঁ হাইওয়ের পাশেই।সেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প থেকে শুরু করে এই প্রধান সড়কের বাম পাশে লাইনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে প্রায় ২৫০ জন বাইক চালক। এখানেই রাত কাটিয়ে সকালে পেট্রোল নিয়ে যাওয়ার প্রয়াস সকলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।

প্রায় ১১ কি:মি: দূর থেকে পেট্রোল নিতে আসা নাজমুল নামক এক যুবক জানান, "আমি ১১ কি:মি: দূর থেকে এসেছি। এক পরিচিত ব্যক্তির কাছে থেকে জানতে পারলাম আগামীকাল সকালে এখানে পেট্রোল পাওয়া যাবে এবং আজকে সন্ধ্যা থেকেই নাকি সবাই সিরিয়াল দিচ্ছে তাই দ্রুত আসলাম সিরিয়ালে দাঁড়ানোর জন্য।"

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বদলগাছীতে পেট্রোল দেবে আগামীকাল সকালে, আজ সন্ধ্যা থেকেই ২৫০ মোটরসাইকেল লাইনে

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশনে পেট্রোল পাওয়া যাবে আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮ টায় তবে আজ (১৩ এপ্রিল) সোমবার সন্ধ্যা থেকে পাম্পে লাইনে দাড়িয়েছে প্রায় ২৫০টি মোটরসাইকেল। 

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশন বদলগাছি-নওগাঁ হাইওয়ের পাশেই।সেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প থেকে শুরু করে এই প্রধান সড়কের বাম পাশে লাইনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে প্রায় ২৫০ জন বাইক চালক। এখানেই রাত কাটিয়ে সকালে পেট্রোল নিয়ে যাওয়ার প্রয়াস সকলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।

প্রায় ১১ কি:মি: দূর থেকে পেট্রোল নিতে আসা নাজমুল নামক এক যুবক জানান, "আমি ১১ কি:মি: দূর থেকে এসেছি। এক পরিচিত ব্যক্তির কাছে থেকে জানতে পারলাম আগামীকাল সকালে এখানে পেট্রোল পাওয়া যাবে এবং আজকে সন্ধ্যা থেকেই নাকি সবাই সিরিয়াল দিচ্ছে তাই দ্রুত আসলাম সিরিয়ালে দাঁড়ানোর জন্য।"

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ