চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেইজিংয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়, দেশটির সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পদ থেকে অপসারণ করা হয়েছে।
তবে সান ওয়েইদংকে ঠিক কবে বা কী কারণে বরখাস্ত করা হয়েছে, সে সম্পর্কে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, গত ১৩ মার্চ বেইজিংয়ে নিযুক্ত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর থেকে তাকে আর প্রকাশ্যে কোনো কার্যক্রমে দেখা যায়নি। এর মাত্র দুই দিন আগে তিনি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গেও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন।
একই সময়ে প্রকাশিত পৃথক এক বিজ্ঞপ্তিতে চীনের জাতীয় রেল প্রশাসনের উপ-পরিচালক আন লুশেংকেও তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন