ঢাকা নিউজ

বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ও বিকল্প শ্রমবাজার গড়ে তুলতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে কর্মসংস্থান তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছে। এর অংশ হিসেবে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার মতো দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের সফরের পাশাপাশি বাংলাদেশি দূতাবাসগুলোকে পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার কাজ চলছে এবং থাইল্যান্ডে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় দেশটিতে দক্ষ কর্মী পাঠাতে জাপানি ভাষা ও স্কিল ট্রেনিংয়ের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা শেখানো হচ্ছে। পাশাপাশি রুশ, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৪১ জন প্রশিক্ষক নিয়োগ পেয়েছেন।

প্রয়োজন সাপেক্ষে বিদেশের বাজারগুলোতে স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এর ফলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে বাংলাদেশি কর্মীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ও বিকল্প শ্রমবাজার গড়ে তুলতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে কর্মসংস্থান তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছে। এর অংশ হিসেবে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার মতো দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের সফরের পাশাপাশি বাংলাদেশি দূতাবাসগুলোকে পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার কাজ চলছে এবং থাইল্যান্ডে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় দেশটিতে দক্ষ কর্মী পাঠাতে জাপানি ভাষা ও স্কিল ট্রেনিংয়ের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা শেখানো হচ্ছে। পাশাপাশি রুশ, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৪১ জন প্রশিক্ষক নিয়োগ পেয়েছেন।

প্রয়োজন সাপেক্ষে বিদেশের বাজারগুলোতে স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এর ফলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে বাংলাদেশি কর্মীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ