ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি এবং অন্যায় বলে অভিহিত করেছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন যে, তারা ইরানকে সন্ত্রাসী দাবি করলেও প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের মতো ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে।
লেভিট আরও জানান যে, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। বিশ্বের অনেক দেশ এই শান্তি প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন। সেই লক্ষ্যেই বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা ও প্রস্তুতিমূলক কাজ চলছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন